শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

পুরো গ্রামের বিদ্যুৎ বন্ধ করে প্রেমিকার সঙ্গে নিয়মিত গোপন অভিসার!পরে বিয়ে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৬৭৮ বার পঠিত

ভারতের বিহার রাজ্যের পুর্নিয়া জেলার গণেশপুর গ্রামে গত কয়েকদিন ধরে প্রতিদিন সন্ধ্যায় একটি নির্দিষ্ট সময়ে দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকত না। গ্রামের মানুষ এই অদ্ভুত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠছিলেন। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে সেখান থেকে লোডশেডিংয়ের বিষয়টি অস্বীকার করা হয়। গ্রামবাসীদের দাবিতে শুরু হয় তদন্ত। সেই তদন্তে বেরিয়ে আসে এক অদ্ভুত কাণ্ড। গ্রামের এক ইলেকট্রিশিয়ান প্রতিদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়।

সবার নজর এড়িয়ে প্রেম করতেই এমন অভিনব পন্থা বেছে নিয়েছেন এক ইলেকট্রিশিয়ান প্রেমিক। তিনি পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রেমিকার সঙ্গে দেখা করতে যেতেন। পেশায় একজন ইলেকট্রিশিয়ান হওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পরে আবার ঠিক করে দেয়া তার কাছে কোনো বিষয়ই ছিল না।

অভিযুক্ত ইলেকট্রিশিয়ানের গত ৫ বছর ধরে এক আদিবাসী মেয়ের সঙ্গে গোপন প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে যখনই সে রাতের অন্ধকারে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যেত, ৩ ঘণ্টার জন্য গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখত। এই সময়ে তারা কোথাও প্রেম করার জন্য মিলিত হত এবং তারপর বাড়ি ফিরে আসত। ঘন ঘন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় গ্রামবাসীরা খুবই বিরক্ত হয়েছিল। ফলে তার আর শেষ রক্ষা হল না।

গ্রামবাসী ইলেকট্রিশিয়ানকে একটি শিক্ষা দেওয়ার কথা ভাবল। একদিন গ্রামের বিদ্যুৎ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই গ্রামবাসী ইলেকট্রিশিয়ানকে খুঁজতে শুরু করে দিল।

কিছুক্ষণ খোঁজাখুঁজির পর গ্রামবাসী ওই ইলেকট্রিশিয়ানকে তার প্রেমিকার সঙ্গে গ্রামের বাইরের একটি সরকারি স্কুলের ঘরে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। এর পরে, বিক্ষুব্ধ লোকেরা তাদের দুজনকে মারধর করে। পরে গ্রামবাসীরা তাদের দুজনকে বিয়ে করিয়ে দেয়। এর পর কনেকে বরের বাড়িতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com