সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে নিহত ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৫৬১ বার পঠিত

ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির সুগন্ধা নদীতে নোঙর করা ও.টি সাগর নন্দিনী-৩ নামক তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরও সাত শ্রমিক।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জাহাজের সুকানি আজিম হোসেন বলেন, পাম্প রুমে আটজন শ্রমিক কাজ করছিল। বিকট শব্দ পেয়ে পাম্প রুমে ঢুকে দেখি ইঞ্জিন মিস্ত্রি কামরুলের নিথর দেহ পড়ে আছে। আরও সাতজন দগ্ধ হয়ে কাতরাচ্ছেন।

তিনি বলেন, এরই মধ্যে জাহাজের অন্য স্টাফরাও ছুটে আসেন। আমরা তখন ৯৯৯ নম্বরে ফোন করি। দ্রুত পুলিশ এবং দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শরীফ ইকবাল বলেন, বার্ন ইউনিট না থাকায় জাহাজ বিস্ফোরণে দগ্ধ সাতজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু রোগীদের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাদের রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

জানা গেছে, চট্টগ্রাম থেকে আট লাখ লিটার ডিজেল নিয়ে জাহাজটি ঝালকাঠির পদ্মা ডিপোতে খালাসের জন্য আসে।

দুর্ঘটনাকবলিত জাহাজটি জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাহিতা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহারসহ পুলিশ ও সিআইডির পদস্থ কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

ঝালকাঠি সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান বলেন, নিহতের মরদেহ দুপুরেই সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com