রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে বাস চাপায় তৌফিক (৫)) নামে এক শিশু নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৭৬৮ বার পঠিত
মোঃ হারুন অর রশিদঃ রাজশাহীর গোদাগাড়ীতে বাস চাপায় তৌফিক (৫)) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার (৩ ডিসেম্বর ) সকাল ১০ টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়েনের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের জামাদানীর মোড় এলাকায় এ দুঘটনা ঘটে। নিহত শিশু রাজশাহী জেলার বাঘা উপজেলার মোঃ বাবু এর ছেলে। স্হানীয় সূত্রে জানা যায় নিহত শিশুর মা তার বাড়ি বাঘা থেকে মায়ের বাড়ি গোদাগাড়ী আসছিলেন।তারা রাজশাহী থেকে অটো যোগে এসে জামাদানিয়া মোড়ে নামেন।এ সময় শিশুটির মা ভাড়া পরিশোধ কালে শিশুটি একা রাস্তা পার হতে গেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা গ্রামীণ ট্রাভেলস্ এর একটি বাস (ঢাকা মেট্রো ১৫-২২৪৭) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা স্বীকার করে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ঘাতক বাসটি ঘটনাস্থল থেকে কিছু দূরে বাঁশলিতলা এলাকায় স্থানীয়রা আটকে রাখলে পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com