শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে ব্রিটেনে ১২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৬০৮ বার পঠিত

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ১২ জন মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় আরও ১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২০ ডিসেম্বর) যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব দেশটির সংবাদমাধ্যম টাইমস রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, বর্তমানে ব্রিটেনে যে হারে ওমিক্রন সংক্রমণ বাড়ছে, তা অব্যাহত থাকলে সামনে বড় আকারের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে দেশটিতে।

তবে এমন সতর্কবার্তা দেয়া সত্ত্বেও আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ ভাইরাসটি নতুন হওয়ায় এ বিষয়ে অনেক তথ্যই অজানা রয়ে গেছে। আমরা কিছুটা সময় নিচ্ছি এ সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানার জন্য। তার আগ পর্যন্ত আমরা আপাতত কোনো কঠোর বিধিনিষেধ প্রণয়ন করছি না।

গত ২৭ নভেম্বর যুক্তরাজ্যে প্রথম ওমিক্রন শনাক্ত হয়।এর আগে ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com