সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

এসএমই অনলাইন সেল ক্যাম্পেইন উদ্বোধন করলেন মেয়র লিটন

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৯ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ দেশের সর্ববৃহৎ এসএমই অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডির বছরের সেরা এসএমই পণ্যের অফার ও ডিসকাউন্ট নিয়ে সারা দেশব্যাপী কার্যক্রম এসএমই স্যালুট বাংলাদেশ শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে রাজশাহী বিভাগের সিল্ক সিটিতে “সিল্ক সিটিকে এসএমই স্যালুট” এর প্রথম কার্যক্রম এসএমই অনলাইন সেল ক্যাম্পেইন উদ্বোধন করা হল আজ৷

দুপুর ২ টায় রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন নগর ভবনের গ্রিন প্লাজায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আয়োজনটির উদ্বোধন করেন।

এসময় রাসিক মেয়র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উদ্দেশ্য বলেন দেশকে এগিয়ে নিতে তারা বিরাট ভূমিকা রাখছেন। এবং বছরের সেরা ডিসকাউন্ট অফার নিয়ে সিল্ক সিটিতে কার্যক্রম শুরু করবার জন্য ঐক্য ডটকম ডট বিডিকে শুভকামনা জানান।

ঐক্য ডট কম ডট বিডিতে লেদার গুডস, প্রসাধনী, খাবার, গ্রোসারি আইটেম, বিউটি সোপ, চকোলেট,  হোম ডেকর সহ বিভিন্ন পণ্যে বাই ১ গেট ১ অফার এবং ১০% থেকে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট অফার শুরু হয়েছে। এছাড়াও ঐক্য হেলথ এই কার্যক্রমের সাথে রাজশাহীর গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ফ্রি মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে।

ঐক্য ডট কম ডট বিডির পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক জনাব তানভীর আহমেদ তানিম, মিজ সুরাইয়া আলম, মিজ জান্নাতুল ফেরদৌস তিথি এবং রাজশাহী ডেস্ক প্রধান মোজাফফর হোসেন মাসুম এবং জনাব জাকির হোসেন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আয়োজনে এসএমই উদ্যোক্তাবৃন্দও বেলুন উড়িয়ে উদ্বোধনী কার্যক্রমে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com