রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

পুঠিয়ায় মাকে খুনের অভিযোগে ছেলে আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় মা পারুল বেওয়া (৫৫) কে মুখে আঘাত করে ও গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে ছেলে মিজান (২৫)।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ ওই মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠিয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাতে পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন জানান, বুধবার রাতের খাবার পর মা ঘরে যান। এরপর গভীর রাতে বাড়ির টিউবওয়েলের কাছে মায়ের লাশ দেখতে পাই। পরে থানায় খবর দিলে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ছেলে আনোয়ার হোসেন থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে অজ্ঞাত ব্যক্তির দ্বারা তার মা খুন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে পুলিশ মাকে হত্যার দায়ে সন্দেহজনকভাবে ছেলে মিজানকে আটক করেছে।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। মাকে হত্যার সাথে জড়িত সন্দেহে তার ছেলেকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com