সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

সিনিয়র সাংবাদিক বাবলুর মৃত্যুতে রাজশাহী মহানগর প্রেসক্লাবের শোক

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৮ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উত্তরা প্রতিদিনের প্রধান সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলুর (৫২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী মহানগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৫-০২-২০২২) এক শোক বার্তায় রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো, সিনিয়র সহসভাপতি মাসুদ রানা রাব্বানী, সহসভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন ও তৌফিক ইমাম পান্না, সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, দফতর সম্পাদক ইফতেখার আলম, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন। এতে তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক বাবলু। তিনি দীর্ঘ প্রায় চার বছর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মরহুমের নামাজে জানাজা বাদ জোহর নগরীর উপশহর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সামনে পশু হাসপাতাল সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই সন্তান ও আত্নীয়স্বজন রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com