সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

বাগমারায় নিখোঁজ ব্যক্তির মিলল ঝুলন্ত লাশ

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৮৭ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ প্রতিবেশী এক নারীর জানাজায় অংশ নিয়ে দাফনও সম্পন্ন করেছিলেন তিনি। এরপর সবাই বাড়ি ফিরলেও তিনি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশী ও পরিবারের লোকজন একটি পানের বরজে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

নিহত ওই ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৩৮)। রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে তাঁর বাড়ি।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বল জানা গেছে, বুধবার রাতে দক্ষিণ দৌলতপুর গ্রামের এক নারী মারা যান। রাতেই জানাজার আয়োজন করা হয়। প্রতিবেশী হিসেবে ওই জানাজায় অংশ নেন আমিনুল ইসলাম। জানাজা শেষে অন্যরা বাড়িতে ফিরলেও আমিনুল ফেরেননি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। টর্চলাইট নিয়ে আশপাশের জঙ্গলেও খোঁজা হয়।

একপর্যায়ে ভোরের দিকে বাড়ির পাশের এক পানের বরজে তাঁর লাশ ঝুলতে দেখেন প্রতিবেশী ও পরিবারের লোকজন। সেখানে তাঁর মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়ার পর থানায় খবর দেওয়া হয়। আজ সকাল সাড়ে নয়টায় বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমিনুল ইসলামের লাশ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, টাকাপয়সা ও পারিবারিক বিষয় নিয়ে তিনি মানসিকভাবে অস্বাভাবিক ও অশান্তিতে ছিলেন। এ কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে তাঁদের ধারণা।

বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানবরজ থেকে আমিনুলের লাশ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com