বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ লালপুরের মাদক কারবারী হৃদয় গ্রেফতার

বিডি ঢাকা ডট কম নিউজঃ জুয়েল খান
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৬৬ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ রাজশাহীর পুঠিয়ায় হেরোইনসহ মোঃ হৃদয় (২২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, এর সদস্যরা।

বুধবার বিকেল ৫টায় পুঠিয়ায় থানাধীন হাটশিবপুর জাগিরপাড়াস্থ (কলাহাটা) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সময় তার কাছ থেকে ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ হৃদয় নাটোর জেলার সিংড়া থানার চাদপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

বুধবার রাত পৌনে ৯টায় র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, রাজশাহীর হাটশিবপুর জাগিরপাড়ায় (কলাহাটা) মাদকদ্রব্যসহ এক মাদক কারবারী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল ৫টায় সেখানে অভিযান চালিয়ে মোঃ হৃদয় নামের এক মাদক কারবারীকে ৬০০গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com