সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে মোঃ ফারুক হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বেসরকারি সংস্থা আশা’র উপশহর শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে। তিনি রাজশাহী শহরের সুফিয়ানের মোড় এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুর হোসেন জানান, ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকায় লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই। ইফতারের আগে ফারুক হোসেন মোটরসাইকেল নিয়ে লেভেল ক্রসিংটি পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি লাইনে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান।ওসি আরও জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। সেখান থেকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com