বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে প্রবেশ ফি নেয়া বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৫৩৮ বার পঠিত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে প্রবেশ ফি নেয়া বন্ধ
ফটো সংগৃহীত

সিলেট সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি নেয়া আপাতত বন্ধ থাকছে।মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান জানান, মঙ্গলবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় জাফলংয়ে প্রবেশ ফি নিয়ে আলোচনা হয়। এ সময় সিলেটের সব পর্যটনকেন্দ্র টোলমুক্ত করতে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম প্রস্তাব দেন। এ প্রস্তাবের পক্ষে সমর্থন জানান সভায় উপস্থিত অনেকেই।

জেলা প্রশাসক মো: মজিবুর রহমান জানান, জেলা আইনশৃঙ্খলা সভার পরবর্তী মিটিংয়ে বিস্তারিত আলোচনা করে পর্যটন মন্ত্রণালয় বরাবরে টোলমুক্ত পর্যটনকেন্দ্র করার প্রস্তাব পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্তের পূর্ব পর্যন্ত জাফলং পর্যটন কেন্দ্রে টোল আদায় বন্ধ থাকবেও বলে জানান তিনি।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com