শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি জায়েদ খানের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩৬০ বার পঠিত
বিনোদন নিউজ : চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিনেতা জায়েদ খানের বিরুদ্ধে। শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ওমর সানী নিজেও এমনটা জানিয়েছেন। তবে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কিছু জানা যায়নি।
জানা গেছে, জায়েদ খানের এমন আচরণে বিস্মিত ও হতবাক ওই সময় বিয়ের অনুষ্ঠানে থাকা চলচ্চিত্রের কয়েকজন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী। ঘটনার প্রত্যক্ষদর্শী একজন প্রকাশ না করার শর্তে জানান, ‘যত দূর জানতে পেরেছি, মৌসুমীর সঙ্গে নাকি জায়েদ খান খারাপ আচরণ করেছে। এটা নিয়ে জায়েদের ওপর ওমর সানী ভীষণ বিরক্ত ছিল।’ খারাপ ব্যবহার করার কারণে ডিপজলের কাছে বিচারও দিয়েছিল বলে শুনেছেন তারা।
ওমর সানী নিজেও জানিয়েছেন এমনটা। শনিবার রাতে সময়ের আলোকে তিনি জানান, অনেকদিন ধরেই বিভিন্ন আর্টিস্টদের সঙ্গে খারাপ ব্যবহার করে আসছেন জায়েদ খান। মৌসুমীকেও বিরক্ত করছিল। বিষয়টা নিয়ে আমি আগেও কয়েকবার বলেছি। সেটা নিয়েই আমি তার সঙ্গে কথা বলতে যাই। তখনই সে পিস্তল বের করে হুমকি দেয় আমাকে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ,অনুষ্ঠানে ওমর সানী ঢুকেই সরাসরি জায়েদ খানকে চড় মারে। তখন ডিপজলসহ চলচ্চিত্রের কয়েকজন অভিনয়শিল্পী সোফায় বসা ছিলেন। তখন ওমর সানী বলেন, “তোরে (জায়েদ) না নিষেধ করছি, আমার বউরে (মৌসুমি) ডিস্টার্ব করবি না। কোনো ফাজলামি করবি না। অসম্মান করে কথা বলবি না।” সানীর চড় খাওয়া ও এমন সব কথা শুনে জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলেন, “গুলি করে দেব।”
বিষয়টি নিয়ে জানার জন্য জায়েদ খানকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
জানা গেছে, বিষয়টি সমাধান করার চেষ্টা করেছেন ডিপজল ডিপজল বলেছিলেন, ‘থাক, বাদ দাও। মারামারি করার দরকার নাই। সামনে জায়েদ আর মৌসুমীকে কোনো ডিস্টার্ব করবে না। মৌসুমীর কাছেও যাবে না।’
তবে সংবাদমাধ্যমকে  ডিপজল জানান, তিনি বেশি কিছু জানেন না। তিনি বলেন, ‘ওই একটু ধাক্কাধাক্কি হয়েছে দুজনের মধ্যে। এইটুকুই।’ পিস্তলের ব্যাপারে জিজ্ঞাসা করা হরলে তিনি বলেন, ‘না ভাই, আমি এসব জানি না। এসব ব্যাপারে আমার কোনো কিছু বলার ইচ্ছা নাই। বলতেও চাই না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com