বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

কুমিল্লায় এবার প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৪৯৭ বার পঠিত

কুমিল্লা সংবাদদাতা : প্রেমের টানে এবার মালয়েশিয়া থেকে কুমিল্লায় এসেছেন এক তরুণী। কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের সাইফুল ইসলামকে ভালোবেসে প্রেমের এ নজির দেখিয়েছেন মালয়েশিয়ান তরুণী নূর আজিমা। সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়।

মঙ্গলবার (১২ জুলাই) রাতে শিলমুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসহাক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, দীঘলগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ১০ বছর ধরে মালয়েশিয়ার পেনাং শহরে ব্যবসা করেন। ব্যবসার সুবাদে ওই শহরের বাসিন্দা নূর আজিমার সঙ্গে পরিচয় হয় তার। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জেরে সোমবার (১১ জুলাই) সকালে প্রেমিক সাইফুলের গ্রামের বাড়িতে ছুটে আসেন মালয়েশিয়ান ওই তরুণী। পরে সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী উভয়ের সম্মতিতে তিন লাখ ৩৫ হাজার টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়।

সাইফুল ইসলাম বলেন, নূর আজিমা অত্যন্ত ভদ্র ও মার্জিত মেয়ে। সে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি বলেছিলাম বাংলাদেশে এসে আমার পরিবারের সঙ্গে কথা বলে রাজি করাতে পারলে আমি তোমাকে বিয়ে করবো। এরপর সে সোমবার সকালে বাংলাদেশে আসে। পরে আমার এবং তার পরিবারের সম্মতিতে আমরা দুজন বিয়ে করি।

এর আগে, গত ১১ জুলাই প্রেমের টানে আমেরিকা থেকে গাজীপুরের শ্রীপুরে প্রেমিক ইমরান খানের কাছে ছুটে আসেন মার্কিন তরুণী লিডিয়া লুজা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com