বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে মাইক্রোবাস উল্টে আহত ৫

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৫৩৬ বার পঠিত

মুন্সিগঞ্জ সংবাদদাতা : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে চাকা বিস্ফোরণ হয়ে উল্টে গেছে একটি মাইক্রোবাস। এ সময় আহত হয়েছে গাড়িতে থাকা পাঁচ যাত্রী।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন- জিয়াউর রহমান (৩০), ওমর পলাশ (৩২), মিঠু (৩২), শিহাব (২৮), তুহিনকে (২৯)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার শাহ-আলম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। পাঁচযাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে জিয়াউর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আবজল হোসেন গণমাধ্যমকে বলেন, ৯ যাত্রী নিয়ে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে শরীয়তপুরে যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে শ্রীনগর এলাকায় পৌঁছালে গাড়িটির পেছনের বাম পাশের চাকা বিস্ফোরণ হয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। একযাত্রীর হাতে কিছু অংশ কেটে গেছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com