বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা

পলাশবাড়ীতে ১৬২০টি নেশার ইনজেকশনসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি মোঃ মাসুদ রানা
  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ১ হাজার ৬২০টি নেশাজাতীয় ইনজেকশনসহ লেবু প্রধান (৪৫) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আটক লেবু প্রধান ওই উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদর পোস্ট অফিস এলাকায় অভিযান চালায় র‍্যাব সদস্যরা।

এ সময় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ১ হাজার ৬২০টি ইনজেকশনসহ লেবু প্রধানকে আটক করা হয়। আটক ব্যক্তির নামে র‍্যাব বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার পুলিশ জানান, বিকেলে লেবুকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com