বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

৯ ঘন্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৫ বার পঠিত

রাজশাহী প্রতিনিধিঃ

 

রাজশাহী থেকে সারা দেশে ৯ ঘন্টা পর রেল যোগাযোগ শুরু হয়েছে। গতরাতে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্দা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ স্টেশনে লাইনচ্যুত হয়েছে।

সোমবার রাত পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছিল।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, বাংলাবান্দা ট্রেনটি রাত সাড়ে ৯টায় রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যায়। সরদহ স্টেশনের ১ নম্বর লাইনে ঢোকার সময় ট্রেনটির শেষ বগি লাইনচ্যুত হয়ে ২ নম্বর লাইনের উপরে উঠে গেছে। ফলে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় ।

এরপর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী এসে সারা রাত ধরে কাজ করে লাইন ক্লিয়ার করলে ট্রেন চলাচল শুরু হয়। লাইন ক্লিয়ার হওয়ায় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস সকালে ছেড়ে যায়। আর রাতে আটকে পড়া চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী এসে পৌঁছেছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com