সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৮৫০ বার পঠিত

 মোঃ জামিল হোসেন,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ২টি মৌজা নিমগাছি ও জয়গোবিন্দ মৌজার ডিজিটাল পদ্ধতিতে জরিপের অংশ হিসাবে (২৬ ডিসেম্বর ) শনিবার বেলা ১১টার দিকে দলদলী ইউনিয়নের পোল্লাডাংগা হাটখোলা নামক স্থানে জোনাল সেটেলমেন্ট অফিস রাজশাহীর জোনের অধীন ভোলাহাট সেটেলমেন্ট অফিসের আয়োজনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিসার ড. সেতারা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,রাজশাহী সেটেলমেন্ট জোনাল অফিসের চার্জ অফিসার তামান্না নাসরিন উর্মি, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন,ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদী ইসলাম,ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির,মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন,জেলা পরিষদের সদস্য পিয়ার জাহান, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আঃ কাদের দলদলী ইউপি চেয়ারম্যান আরজেদ আলী ভুটু প্রমূখ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা সেটেলমেন্ট অফিসার মাইনুল ইসলাম।উপজেলা সেটেলমেন্ট অফিসের ডিজিটাল জরিপ সারভেয়ার নজরুর ইসলাম (নিলয়)’ র সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠান টি সঞ্চলনা করেন যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার ।এসময় দলদলী ইউনিয়নের নিমগাছি ও জয়গোবিন্দ মৌজার ভূমির মালিক গন উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে এখানে কোন দালালি বা দুর্নীতি চলবেনা বলে হুসিয়ারী দেন এবং বলেন কোন সমস্যা হলে আমাকে জানাবেন বলে ড. সেতারা বেগম জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com