বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

সবজির আড়ালে রাজধানীতে মাদকের চালান, আটক ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ১১৯২ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : রাজধানীর আদাবরের শ্যামলী রিং রোড থেকে কাচামালের গাড়িতে আনা এক হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন-সারোয়ার আলী ও রুবেল সিকদার।

শুক্রবার বিকালে র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা এএসপি আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে সিমান্ত এলাকা থেকে একটি পণ্যবাহী পিকআপে করে ফেনসিডিলের চালান রাজধানীতে আসছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর আদাবর থানার শ্যামলী মাঠ এলাকায় অভিযান চালিয়ে মাদকের চালনসহ দু জনকে গ্রেপ্তার করা হয়।

পরে গাড়িতে তল্লাশি চালিয়ে টমেটো, কুল ও পেয়ারা ক্যারেটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০০১ বোতল ফেনসিডিল ও পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা র‍্যাবকে জানিয়েছেন, অভিনব কায়দায় নিত্য নতুন কৌশলে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেনসিডিল ও গাঁজা স্বল্প মূল্যে কিনে বড়লোক হওয়ার জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশি দামে মাদক সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com