বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

পৃথক দুটি অভিযানে অস্ত্র,গুলি ও মাদক সহ ৫ জন আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ১২০৩ বার পঠিত

মোঃ হারুন অর রশিদ : পৃথক দুটি অভিযানে অস্ত্র,গুলি ও মাদক সহ ৫ জনকে আটক করেছে র্যাব।প্রথম অভিযানে র্যাব-৫,রাজশাহীর সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল সন্ধ্যায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন খলিফা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল,১ টি ম্যাগজিন,২ রাউন্ড গুলি ও ৩ বোতল ফেনসিডিল সহ নাটোর সদর থানাধীন চকরামপুর গ্রামের মোঃ আবু জাফরের ছেলে,আব্দুস সামাদ ওরফে সুজন(২৮) ও একই এলাকার মোঃ হাফিজুর রহমানের ছেলে তৌহিদুর রহমান ওরফে তানভীর(২৬) কে হাতে নাতে আটক করে। অপর এক অভিযানে র্যাব-৫,সিপিসি-৩,জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে গতকাল নওগাঁ জেলার সদর থানাধীন শিবপুর বাইপাস ব্রীজের মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪৩৫ পিস বুপ্রেনফিন ইনজেকশন সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে।আটককৃতরা হলো নাটোর জেলার সদর থানাধীন চক বৈদ্যনাথপুর গ্রামের মৃত আব্দুর রহমান সরকারের ছেলে দুলাল সরদার ও নওগাঁ জেলার সদর থানাধীন সিংবাছা গ্রামের ইয়াসিন প্রামাণিকের ছেলে সিএনজি চালক বিল্লাল হোসেনকে আটক করে।আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com