শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন করেছেন| বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে নজরুল বর্ষ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী|

এই উদ্বোধনের মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ’ পালনের শুভ সূচনা করা হয়|

এর আগে, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান| সেই ঘোষণার আলোকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সারাদেশে বছরব্যাপী এই নজরুল বর্ষের কর্মসূচি ও উদ&যাপন উদ্বোধন করেন|

এদিকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসন ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয় এবং প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান শেষে আলোচনার আয়োজন করা হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী|

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দীন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাসির উদ্দিন, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, জেলা জাসাস সভাপতি জোনাব আলীসহ অন্যরা|

বক্তারা কাজী নজরুলের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং নজরুলকে নিয়ে সরকারের এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন| বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে কাজী নজরুল ইসলামের জীবনের অজানা আরো অনেক সৃষ্টি তুলে আনা সম্ভব হবে|

এদিকে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় তিনদিনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা শিল্পকলা অ্যাকাডেমি| যা বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে|

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com