মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের জীবনমান উন্নয়নের লক্ষে সেলাইমেশিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে|

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভোলাহাট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়|

উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান|

অনুষ্ঠানে প্রধান অতিথি অসহায় ও দুস্থ নারীদের মধ্যে ১৬টি সেলাইমেশিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ৪৬টি ফ্যান তুলে দেন|

এ সময় উপস্থিত ছিলেন— ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. আছাবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ আলী, ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. শামশুজ্জামান আলকেস, নায়েবে আমির ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, উপজেলা সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, উপজেলা বাইতুলমাল সম্পাদক ক্বারী মাওলানা মো. আলাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা|

এর আগে উপজেলার মেডিকেল মোড় এলাকায় ভোলাহাট ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়|

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com