মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ করেছে পুলিশ| এ ঘটনায় একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে|  রবিবার দুপুরে জেলাশহরের ফুলকুঁড়ি সিঅ্যান্ডবি ঘাট এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়|

গ্রেপ্তারকৃতরা হলেন— ফুলকুঁড়ি সিঅ্যান্ডবি ঘাট এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), তার ছেলে মো. শুকুদ্দি (৩৪) ও আরেক ছেলে মো. মাসুদ রানা (১৮)|

বিকেলে সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস|

গৌতম কুমার বিশ্বাস আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে| আজ  রবিবার দুপুর ১টায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশের একটি দল সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার করার জন্য অভিযান চালায়| বিভিন্ন স্থানে অভিযান চলকালে দুপুর ২টায় ফুলকুঁড়ি সিঅ্যান্ডবি ঘাট এলাকায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আব্দুর রহমানের বসতবাড়িতে কথিত হেরোইনের সন্ধান পাওয়া যায়| এসময় পুলিশের একটি দল সেখানে যায় এবং তার বাড়িতে তল্লাশি অভিযান চালায়| গোযেন্দা শাখার সদস্যসহ আমি নিজেও সেখানে যাই| তার তিনতলা বিশিষ্ট বাড়িতে তল্লাশি করে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইনসহ ৫টি অ্যান্ড্রোয়েড ফোন, ১টি বাটন ফোন, ১টি স্বর্ণের আংটি, রুপাসহ অন্যান্য ধাতুর ৭টি আংটি, ডিজিটাল ওয়েট মেশিন ১টি, ১টি পাসপোর্ট, ১টি ডিভিআর, ১টি হিট দেওয়ার বাল্ব, ফয়েল পেপার রোল ১টি. হেরোইন শুকানোর গামলা ১টি ও নগদ ২৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়|

পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তার হওয়া আব্দুর রহমান জেলা পুলিশের তালিকাভুক্ত ব্যক্তি| পুলিশ সুপার বলেন, আব্দুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা থাকার কথা প্রাথমিকভাবে জানতে পেরেছি|

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক, সদর থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইনসহ অন্যান্য কর্মকর্তাগণ|

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com