মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এখনও বিপৎসীমার ওপরে কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ

ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ডিজিটাল আর্থিক প্রতারণা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ ও ‘বিকাশ’ এর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘বিকাশ’ লিমিটেডের একটি প্রতিনিধি দল।সোমবার (২৭ জুলাই) বিকাল ৪টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ড. মোঃ নাজিবুর রহমান, এনডিসি, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অব.), উপদেষ্টা, এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স, বিকাশ লিমিটেড।সাক্ষাৎকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ এর সঙ্গে বিকাশ-সংশ্লিষ্ট প্রতারণা ও আর্থিক জালিয়াতি প্রতিরোধ, ডিজিটাল আর্থিক সেবার নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার বিষয়ে

মতবিনিময় হয়।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) খন্দকার মোঃ শামীম হোসেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম। বিকাশের পক্ষে আরও উপস্থিত ছিলেন এ কে এম মনিরুল করিম, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও বিভাগীয় প্রধান, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং মোঃ কামরুল ইসলাম, ব্যবস্থাপক, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিকাশ লিমিটেড, ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com