বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কমান্ডার ইফতেখার হোসেন

মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আব্দুর রাজ্জাক, নবাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. ইমরান হোসেন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসানসহ অন্যরা।সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে জানান, আগে জুয়া খেলাগুলো এক জায়গায় বসে হতো। এখন আধুনিক সভ্যতার যুগে পরিবর্তন হয়ে তা অনলাইনে রূপ নিয়েছে। দ্রুত টাকা ইনকাম ও ভোগবিলাসের জন্য মানুষ লোভে পড়ে জুয়ায় আসক্ত হচ্ছে। বহু লোক এখন আর কায়িক পরিশ্রম করতে চায়ছে না। বাংলাদেশে অনলাইন জুয়ার গডফাদাররা বিদেশে বসে এসব

পরিচালনা করছে।তিনি আরো বলেন, দেশের মেহেরপুর, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জায়গায় এখন এ জুয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে এ বছরের মে থেকে অদ্যবধি ২৬৮টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করা  হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশে এখন ৫০ লাখের অধিক মানুষ জুয়ার সাথে জড়িত। সবচেয়ে আশঙ্কার কথা, দিন দিন শিক্ষার্থীরা জুয়ায় ঢুকে পড়ছে। এটি রোধ করতে হবে। এজন্য শিক্ষার্থীদের কাউন্সেলিং করতে হবে। সামাজিক মূল্যবোধ ও পারিবারিক ও শিক্ষার মাধ্যমেই এসব রোধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com