শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

মেমারিতে পদযাত্রা ও সভা, কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন বাংলার দুই এমপি

সত্যনারায়ন শিকদার , ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের, বর্ধমান জেলা :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৪৭২ বার পঠিত

সত্যনারায়ন শিকদার , ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের, বর্ধমান জেলা : বিধানসভার ভোট দোরগোড়ায় আর এই ভোট কে পাখির চোখ করে প্রত্যেক দলই তার নিজের নিজের গুটি সাজাতে ব্যস্ত | প্রত্যেকদিনই রাজ্যের কোথাও না কোথাও সভা মিছিল করছে বিভিন্ন রাজনৈতিক দল | কয়েকদিন আগে রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কাটোয়ায় এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সেড়ে সভাস্থলে গেছিলেন | আজ কিন্তু মেমারি বিধানসভায় রাজ্যের দুই এমপি দুটি কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সাড়লেন | আজ ঝাড়গ্রামের এমপি কোনার হেমরম বাগিলা অঞ্চলের 26 নম্বর জেলাপরিষদের যুব সভাপতি বিট্টু মহন্তের ব্যবস্থাপনায় পবিত্র সিংয়ের বাড়িতে দুপুরের আহার গ্রহণ করেন | অপরদিকে 26 নম্বর zpর দুর্গাপুর অঞ্চলের যুব মোর্চার সাধারণ সম্পাদক অরুণ মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে গেলেন রানাঘাটের এমপি জগন্নাথ সরকার | জননেতা ভীষ্মদেব ভট্টাচার্য, 26 নম্বর সভাপতি সুশীল রায় ও বেশ কিছু নেতাকর্মী | বিজেপির কর্মী-সমর্থকেরা ফুলের মালা পরিয়ে তাদের কে বরণ করে আতিথিয়তা জ্ঞাপন করেন | কী কী থাকছে সেই মধ্যাহ্নভোজে? জানা গিয়েছে, সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করা হয়েছে | মেনুতে থাকছে, ভাত, ডাল,শাক, সবজি, বেগুন ভাজা, কচু শাক, আলু পোস্ত ,ছোলা পনির, শেষ পাতে ছিলো চাটনি ও দই | এর আগেও রাজ্যে এসে একইভাবে আদিবাসী, মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ সেরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ | যা নিয়ে পরে কটাক্ষ করতে দেখা গিয়েছে শাসক তৃণমূলকে | এর পর দুজনেই মধ্যাহ্নভোজের পর মেমারি নগরে পদযাত্রায় সামিল হন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com