মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

নিউজিল্যান্ডের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৪৮২ বার পঠিত

নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর এই ছায়া পড়েছে টি-টোয়েন্টি সিরিজেও। প্রথম টি-টোয়েন্টিতে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। দ্রুত উইকেট পড়ে যাচ্ছে। ব্যাটসম্যানরা সেট হতে পারছে না। দেখে মনে হচ্ছে যাওয়া আসার মিছিল।

এরইমধ্যে ৬ উইকেট পড়ে গেছে। স্পেশালিস্ট কোনো ব্যাটসম্যান মাঠে নেই। টেল এন্ডারটা খেলা কতদূর নিয়ে যেতে পারেন সেটিই দেখার বিষয়।

অষ্টম ওভারে পরপর দুই বলে মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান বিদায় নেন সোধির বলে। মাহমুদউল্লাহ ১১ রান করলেও মেহেদী রানের খাতাই খুলতে পারেন নি।

এর আগে ষষ্ঠ ওভারে পরপর দুই উইকেট পড়ে যায়। এক্ষেত্রেও বোলার সোধি। সৌম্য সরকার ৫ রানে বোলার সোধির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। একই ওভারের শেষ বলে আউট হন মিঠুন। তিনি রানের খাতা খুলতে পারেননি।

এর আগে নাঈম দলীয় ৩৯ রানের মাথায় আউট হয়ে যান। তার উইলো থেকে আসে ২৭ রান। দলীয় ২০ রানের মাথায় ব্যক্তিগত ৪ রানে আউট হন লিটন দাস।

ব্যাটসম্যানদের যাওয়া আসার মধ্যে একপর্যায়ে ৫৯ রানেই ৬ উইকেট পড়ে যায়। পরে অবশ্য সাইফউদ্দিন ও আফিফ খেলা ধরেন।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ৬ উইকেটে ১০৪ রানে ব্যাট করছে। ১৪ ওভারের খেলা চলছিল। আফিফ ৩৯ রানে ব্যাট করছেন। আর অলরাউন্ডার সাইফউদ্দিন ব্যাট করছেন ১৩ রানে। সোধি ২৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন।

তার আগে হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে শুরুতে ব্যাট হাতে নেমে ডেভন কনওয়ে-উইল ইয়াংর দাপুটে ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে কিউইরা সংগ্রহ করে ২১০ রান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com