শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

গতবারের মতো এবারও বিদেশিদের হজে নিষেধাজ্ঞার কথা ভাবছে সৌদি আরব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ৫০৩ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : গতবারের মতো এবছরও বিদেশ থেকে কাউকে হজের অনুমতি না দেয়ার চিন্তা করছে সৌদি সরকার। সৌদি আরবের হজসংশ্লিষ্ট সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমন পরিকল্পনার কথা জানিয়েছে।

মহামারির প্রকোপের সঙ্গে সীমিত পরিসরে হজ আয়োজনের কারণ হিসেবে দেশে দেশে করোনাভাইরাসের নতুন নতুন ধরনের প্রাদুর্ভাব শুরুর বিষয়টি নিয়ে ঝুঁকির কথাও জানিয়েছে তারা।

রিপোর্টে বলা হয়, সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন কিংবা করোনায় আক্রান্ত হলেও হজের কমপক্ষে দুই মাস আগে সুস্থ হয়েছেন তাদের নিয়ে গতবারের মতো এবারও সীমিত পরিসরে হজ আয়োজনের পরিকল্পনা চলছে।

এবারের হজে বিদেশ থেকে কারও অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেয়ার ব্যাপারে সৌদি সরকারের মধ্যে আলোচনা চললেও বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে রিপোর্টে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com