রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ঈদ উল ফিতর উপলক্ষে ৪ দিন বন্ধ থাকবে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ৩৭৬ বার পঠিত

ফয়সাল আজম অপু : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মোট ৪ দিন বন্ধ থাকবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ‘সোনামসজিদ শুল্ক স্থলবন্দর’। সোনামসজিদ আমদানি ও রপ্তানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ এবং সোনামসজিদ স্থল শুল্ক বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে ৪মে মঙ্গলবার প্রেরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেহেতু ১৪ এপ্রিল বুধবার থেকে মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হয়েছে এবং চাঁদ দেখা সাপেক্ষে চলতি মাসের ১৩ বা ১৪ তারিখ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হতে পারে সেহেতু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর “সোনামসজিদ স্থলবন্দর” এর আমদানি রপ্তানি ও সিএন্ডএফ বিষয়ক সকল কার্যক্রম আগামী ১২ মে বুধবার থেকে ১৫ মে শনিবার পর্যন্ত বন্ধ থাকবে এবং ১৬ মে রোববার থেকে যথারিতি বন্দরের সকল কার্যক্রম পুনরায় চালু হবে। আর এ সকল বিষয়ে বাংলাদেশের সোনামসজিদের ওপারে ভারতের মালদা জেলার মহদিপুর এক্সপোটার্স এসোসিয়েশনকেও অবহিত করা হয়েছে বলে জানান সোনামসজিদ আমদানি ও রপ্তানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান রাজু এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আউয়াল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com