শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ, মৃত্যুর হারও উদ্বেগজনক

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ সংবাদদাতা
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ৪১৮ বার পঠিত

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ সংবাদদাতা : তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ১৫ দিন করোনা বাড়বে। বাস্তবেও তেমনটাই হচ্ছে। প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে রাজ্যে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের প্রায় সাড়ে ১৯ হাজার মানুষ। মৃত্যু মিছিল চলছে এবং এক দিনে করোনার বলি ১২৪ জন।

স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন রাজ্যের ১৯,৪৪১ জন। তাঁদের মধ্যে ৩,৯৯৭ জনই কলকাতার পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনার । অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানেও তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এদিন। নতুন আক্রান্তের সংখ্যা ৩,৯৯৬ জন। তৃতীয় স্থানে উঠে এল দক্ষিণ ২৪ পরগনা। এই প্রথম এক দিনে সংক্রমিত সেখানকার ১,১২০ জন।

এবারের করোনা সংক্রমণের ধারার একটি উদ্বেগজনক দিক হলো গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ছে করোনা যা ছিল প্রথম ঢেউয়ের সময়। উল্লেখযোগ্যভাবে সংক্রমণ বেড়েছে নদিয়ায়। এক দিনে সংক্রমিত সেখানকার ১,০০৪ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে সেখানকার বাসিন্দাদের। এদিন সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৯৩,১৫৯।

এক দিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১২৪ জনের, তাঁদের মধ্যে ৩৪ জনই উত্তর ২৪ পরগনার। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। এই পরিসংখ্যানে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়েছে সেখানকার বাসিন্দাদের। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানে এক দিনে মৃত্যু হয়েছে ২৮ জনের।

করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৩২৭।

অন্যদিকে এক দিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৮,৪৫৪ জন। তাঁদের মধ্যে ৩,৮৫০ জন কলকাতার। সুস্থতার হার ৮৬.০৭ শতাংশ। সুস্থতা সামান্য হলেও কমেছে উদ্বেগ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com