বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে সারাদেশের ন্যায় বিভিন্ন দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৯৮১ বার পঠিত
 ফয়সাল আজম অপু : সারাদেশের ন্যায় বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নিয়োগ বিধি সংশোধন সহ বেতন আপগ্রেডেশনের দাবিতে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করছে। “ভ্যকসিন হিরো সন্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” প্রতিপাদ্য আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েট কেন্দ্রীয় পর্যবেক্ষক কমিটির আহ্বায়ক ও স্বাস্থ্য সহকারী ইব্রাহিম হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ সভাপতি আব্দুলাহ আল মামুন, সেক্রেটারি রাকিব রাইহান প্রমূখ। বক্তারা বলেন, নিয়োগ বিধি সংশোধন সহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ তম থেকে ১১.১২ ও ১৩ তম গ্রেডে উন্নীতকরণ করার দাবি না মেনে নেওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com