শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

মৃত কিশোরকে দিয়ে কিশোরীর মাথায় সিঁদুর পরিয়ে দিল প্রতিবেশীরা

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ সংবাদদাতা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৫৪৬ বার পঠিত

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ সংবাদদাতা : মৃত কিশোরকে দিয়ে মাথায় সিঁদুর পরিয়ে কিশোরীর দিয়ে দিল প্রতিবেশীরা | ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ কাঁটাপুকুর এলাকায় | কাঁটাপুকুর এলাকার পেশায় দিনমজুর শেখ মান্নানের সঙ্গে প্রতিবেশী বাগানবাড়ি এলাকার বছর 15 কিশোরীর ভালোবাসার সম্পর্ক করে গড়ে ওঠে কয়েক মাস আগে | গত কয়েকদিন আগে ওই কিশোরের বাড়ির লোক ওই নাবালিকার বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব দিলে ওই নাবালিকার বাড়ির লোক মেয়ে অপ্রাপ্তবয়স্ক তাই তারা বিয়ের প্রস্তাবে রাজি না হয়ে ছেলের বাড়ির লোকের কাছে সময় চায় | এরপর মান্নান কিশোরীকে বাড়ি থেকে পালিয়ে যাবার জন্য বার বার চাপ দিতে থাকে, কিন্তু ওই নাবালিকা কিশোরের প্রস্তাবে রাজি না হলে আজ ওই কিশোর তার নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে | খবর দাবানলের মত এলাকায় ছড়িয়ে পড়ে | কিশোরের পরিবার ও এলাকার মানুষের সমস্ত ক্ষোভ আছড়ে পড়ে ওই নাবালিকার পরিবারের প্রতি | এলাকার মানুষ একত্রিত হয়ে ওই নাবালিকা কিশোরীকে এবং তার মাকে মারছে মারছে কাঁটাপুকুর এলাকায় নিয়ে এসে | এরপর মৃত মান্নানের পরিবার মান্নানের পায়ে সিঁদুর লাগিয়ে নাবালিকার মাথায় পরিয়ে দেয় | সাংবাদিকদের কাছে ওই কিশোরীর মা বলেন যে তিনি থানায় অভিযোগ দায়ের করবেন l অনেকের কাছে এখন একটাই প্রশ্ন ,এইভাবে কি সাধারণ মানুষ আইন হাতে নিতে পারে? আপনি কি বলেন,,,, সত্যনারায়ন শিকদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ, ভারত ||

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com