বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে সুমাইয়া খাতুন (১১) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৭৮ বার পঠিত

মো.হারুন অর রশিদঃ রাজশাহীর গোদাগাড়ীতে সুমাইয়া খাতুন (১১) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে উপজেলার পাকড়ি ইউনিয়নের ললিতনগর গ্রামে।নিহত সুমাইয়া ওই গ্রামের মোঃ আনোয়ার হোসেনের মেয়ে।সে চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহমুদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,শনিবার রাত আনুমানিক সাড়ে ১১ টা পযর্ন্ত বাড়িতে টিভি দেখে একা ঘুমাতে যায়।রবিবার সকালে তার বাবা মা মেয়েকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে।খোঁজাখুজির এক পর্যায়ে তারা বাড়ির পাশে একটি খড়ের পালার নিচে সুমাইয়ার লাশ দেখতে পান।খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ জানিয়েছে,লাশের যৌনাঙ্গে রক্ত দেখা গেছে।এথেকে ধারণা করা হচ্ছে,রাতে কোন এক সময় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।পরে লাশ খড়ের পালার নিচে লুকিয়ে রাখে।এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com