সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

আলী যাকেরের মৃত্যুতে রওশন-কাদেরের শোক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪৪৬ বার পঠিত

নিউজ ডেস্ক :একুশে পদকজয়ী মঞ্চ ও টিভি অভিনেতা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি এবং বিরোধী উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) পৃথক বিবৃতিতে তারা প্রতিথযশা এই অভিনেতা আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, দেশের গুণী অভিনেতা আলী যাকের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ছিলেন। মুক্তিযুদ্ধের পরে আরণ্যক নাট্যদলে যোগদানের মাধ্যমে অভিনয়ের সঙ্গে যুক্ত হন তিনি। মঞ্চের পাশাপাশি টেলিভিশনেও জনপ্রিয় এ অভিনেতা সমসাময়িক বিভিন্ন বিষয়ে লেখালেখি করতেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, দেশের শিল্প ও সংস্কৃতির উৎকর্ষ সাধনে তিনি আমৃত্যু একনিষ্ঠ অবদান রেখেছেন। একুশে পদকপ্রাপ্ত এই কৃতি ব্যক্তিত্বের মৃত্যুতে দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল- যা সহজে পূরণ হওয়ার নয়।

একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য অভিনেতা আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আলী যাকের ছিলেন দেশের সাংস্কৃতিক কর্মীদের মধ্যমণি। সাংস্কৃতিক কর্মীদের ঐক্যের প্রতীক ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে শুন‌্যতা সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হওয়ার নয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com