মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

দিনাজপুরের হিলিতে ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১১ বার পঠিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ জাহানারা বেগম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুর থানার উত্তর বাসুদেবপুর (মুন্সি পাড়া) এলাকায় অভিযান চালিয়ে আসামির শোবার ঘরে লুকিয়ে রাখা ১৩ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, থানার উত্তর বাসুদেবপুর (মুন্সিপাড়া) এলাকায় নারী মাদক ব্যবসায়ী পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে আমার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় স্বাধীন হোসেনের বাড়ির ভাড়াটিয়া জাহানারা বেগমের শয়ন কক্ষে লুকিয়ে রাখা ১৩ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com