মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

করোনাভাইরাসের পজেটিভ লক্ষণে ১০ দিন আইসোলেশন : পরামর্শক কমিটি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩৪৪ বার পঠিত
করোনাভাইরাসের পজেটিভ লক্ষণে ১০ দিন আইসোলেশন : পরামর্শক কমিটি
ফাইল ফটো

অনলাইন নিউজ : করোনাভাইরাসের পজেটিভ লক্ষণ প্রকাশের ১০ দিন পর্যন্ত আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। পাশাপাশি সরকারের পক্ষ থেকে জনগণকে বিনামূল্যে মাস্ক বিতরণসহ কয়েকটি প্রস্তাব ও সুপারিশ করা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) রাতে অধ্যাপক ডা. মাে. সহিদুল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, (১৮ জানুয়ারি) রাত ১০টায় জুম প্ল্যাটফর্মে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. সহিদুল্লার সভাপতিত্বে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ বিষয়ে বিস্তারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় সরকারের পক্ষ থেকে জনগণকে বিনামূল্যে মাস্ক বিতরণসহ কয়েকটি প্রস্তাব ও সুপারিশ করা হয়েছে। জনপ্রতিনিধি ও ধর্মীয় প্রতিনিধিদের মাধ্যমে জনগণকে সঠিকভাবে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে উদ্বুদ্ধ করতেও সুপারিশ করে পরামর্শক কমিটি।

সভায় সম্প্রতি করোনার ক্রমবর্ধমান সংক্রমণ এবং করোনার ক্রমাবনতিশীল পরিস্থিতি মোকাবিলায় বিস্তারিত আলোচনা হয়। কমিটির সদস্যদের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা শেষে নিম্নলিখিত সুপারিশ করা হয়-

১. কোভিড-১৯ পজিটিভ রোগীরা লক্ষণ প্রকাশের ১০ দিন পর্যন্ত আইসোলেশনে থাকবেন। এছাড়া কোভিড-১৯ নিশ্চিত রোগীর সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তি যাদের কোনো উপসর্গ নেই তাদের কোয়ারেন্টিনের প্রয়োজন নেই, তবে তাদেরকে টাইট মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

২. বিমানবন্দরসহ সব পোর্ট অব এন্ট্রিতে সরকারি স্বাস্থ্য নির্দেশনা যথাযথভাবে পালনের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নজরদারি বৃদ্ধির জন্য সুপারিশ করে কমিটি।

৩. সব সরকারি হাসপাতালে সার্বক্ষণিক কোভিড-১৯ ও নন-কোভিড সব রোগীর জরুরি চিকিৎসা নিশ্চিত করার সুপারিশ করা হয়।

৪. মন্ত্রিপরিষদের জারি করা প্রজ্ঞাপনের বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনদের যেমন–পরিবহন মালিক সমিতি, দোকান মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতির নেতাদের সম্পৃক্ত করে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com