মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আজ থেকে পরিপক্ব আম কেনাবেচার উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৮২ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আজ থেকে পরিপক্ব আম কেনাবেচার উদ্বোধন
ফটো সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিপক্ব আম পাড়া এবং বাজারজাতকরণের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২২ মে) সকালে রেল স্টেশন সংলগ্ন একটি গাছের আম পেড়ে এবং আমবাজার চত্বরে কেনা-বেচার মাধ্যমে এর উদ্ধোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মুঞ্জুরুল হাফিজ।পরে আম সংশ্লিষ্টদেও সঙ্গে এক মতবিনিময় সভা করেন তিনি।

রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সম্পাদক ও রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ডিসি মো. মঞ্জুরুল হাফিজ।

এ সময় বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ পারভেজ, আমচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি আফতাব উদ্দিন লালান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে করোনা পরিস্থিতিতে নিরাপদ শারীরিক দূরুত্ব বজায় রেখে আম বাজারজাতকরণ ও কোনো ধরনের রাসায়কনিকের ব্যবহার ছাড়াই পরিপক্ব আম সঠিকভাবে এবং সঠিক নিয়মে বাজারজাতকরণের জন্য আম ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান ডিসি মো. মঞ্জুরুল হাফিজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com