রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক পুলিশ সদস্যর স্ত্রীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৬১ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাবিয়া আক্তার ডলি নামে এক পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মে) দুপুরে পৌর এলাকার খানপাড়া মহল্লায় ঐ পুলিশ সদস্যর নির্মানাধীন নিজ বাড়ি হতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাবিয়া আক্তার ডলির বোন পলি আক্তার জানান, আমার বোনের স্বামী ঢাকার মোহাম্মদপুর থানায় পুলিশে কর্মরত। আমার বোন জামাই পুলিশ সদস্য রাজু আহম্মেদের বাবার বাড়ী ছত্রাজিতপুর-কাঁঠালিয়াপাড়া। তার বাবার নাম মোকবুল হোসেন। নিহত ডলির ৬ বছরের মেয়ে আছে বলেও জানান বোন পলি। নিহত ডলি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঝিল্লিপাড়া গ্রামের ইব্রাহিম খলিলের মেয়ে। শিবগঞ্জ থানার এসআই নুরনবী ঘটনা নিশ্চিত করে জানান, ঘরের মধ্যে মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল হতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে কি কারণে আত্মত্যা করেছে তা জানাতে পারেনি পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com