সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলে বিশেষ কায়দায় ফেনসিডিল বহন || বিজিবির অভিযানে গ্রেপ্তার ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৯৫৪ বার পঠিত
 নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা শিবগঞ্জের কানসাট-সোনামসজিদ সড়কে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করেছে ৫৯ বিজিবির একটি টহল দল। গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে, শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার জহুরপুর গ্রামের ইসহাক আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৪)। জানাগেছে, আসামী রুবেল বিশেষ কায়দায় মোটরসাইকেলের সীটের নীচে ২ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ৬০ বোতল ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সোনামসজিদ বিওপির নায়েব সুবেদার মো. আনোয়ার আলীর নেতৃত্বে একটি টহল দল তালতলা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে রুবেলকে গ্রেপ্তার করে। আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। রুবেল বিজির প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি মাদকসহ ১ জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়াও তিনি সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com