রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

চাঁপাইনবাবগঞ্জে হার্ডওয়্যার দোকানে টিন কেটে দুর্ধর্ষ চুরি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০২ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপরাজারামপুর মোড়ে এক দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। ভাই ভাই ট্রেডার্স নামের ওই দোকানের উপরের টিন কেটে মুল্যবান জিনিসপত্র ও ক্যাশ বাক্স হতে নগদ লক্ষাধিক টাকা নিয়ে গেছে চোর। বুধবার দিবাগত গভীর রাতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এমর্মে দোকান মালিক সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যায় ভাই ভাই ট্রেডাসের মালিক মোঃ মাহফুজুর রহমান (৫০)। তারপরই রাতের কোন এক সময় দোকানের উপরের টিন কেটে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল ও নগদ ১ লক্ষ ২ হাজার ২০ টাকা নিয়ে যায় চোরেরা। এবিষয়ে দোকান মালিক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের গণকা গ্রামের মৃত এহসান আলী বিশ্বাসের ছেলে মাহফুজুর জানান, তার প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এমর্মে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান। সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম এবিষয়ে বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন ওসি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করার কথা জানান আমিরুল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com