শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩০৯ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সাতদিনের সরকারি বিধিনিষেধ শুরু হয়েছে। এই বিধিনিষেধ থাকবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। কঠোর বিধিনিষেধে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার কথা বলা হলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক।বৃহস্পতিবার (১ জুলাই) বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের পরিচালক (এয়ার ট্রান্সপোর্টেশন) এ কে এম ফয়জুল হকের জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, এখন থেকে এয়ারলাইন্সগুলো চাইলেই তাদের শিডিউল অনুযায়ী ফ্লাইট পরিচালনা করতে পারবে।

নির্দেশনায় বলা হয়েছে, শুধু বিদেশ থেকে আসা এবং বিদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে চলাচল করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে শুধু বিদেশি যাত্রীদের বহন করতে পারবে।

যাত্রী বিদেশ থেকে এসেছেন কি না বা বিদেশে যাবেন কি না সেটি নিশ্চিত হতে তার আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট দেখতে হবে। সেটি দেখেই অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য বোর্ডিং পাস দিতে হবে।

এছাড়া নির্দেশনায় বলা হয়, সরকার-নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে হবে।

এর আগে বুধবার এক বিজ্ঞপ্তিতে বিধিনিষেধের মধ্যে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল ৭ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিল বেবিচক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com