রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কারাবন্দিরা পায়েস-গরুর মাংস-মুরগির রোস্ট খাবেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ২১৮ বার পঠিত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কারাবন্দিরা পায়েস-গরুর মাংস-মুরগির রোস্ট খাবেন
ফাইল ফটো

অনলাইন নিউজ : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের কারাগারগুলোতে থাকা কারাবন্দিরা পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবেন। এছাড়া বন্দিদের জন্য থাকবে উন্নত মানের খাবার। কারাগারের অভ্যন্তরেই ব্যবস্থা রাখা হয়েছে ঈদের জামাতের।কারা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।কারা কর্তৃপক্ষ বলছে, ঈদের দিন তিন বেলাই বন্দিদের উন্নত খাবার দেওয়া হবে। সকালের মেনুতে থাকবে পায়েস, মুড়ি, দুপুরে থাকবে পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট, ডিম, কোমল পানীয়, সালাদ, মিষ্টি, পান, সুপারি। রাতের মেনুতে থাকবে ভাত, সবজি, মাছ।

কারা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ঈদকে কেন্দ্র করে কারাগারে দর্শনার্থীদের চাপ বেশি থাকে। এ সময় কারাবন্দিদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা দেখা করার সুযোগ পান। সে কারণে কারারক্ষীদের দায়িত্ব বেড়ে যায়। এর মধ্যেও যতটুকু সম্ভব কারারক্ষীদের ঈদের ছুটি দেওয়ার চেষ্টা করা হয়।

বিশেষ এই দিনে কারারক্ষীদের জন্যও উন্নত মানের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। ঈদের এই বিশেষ দিনে সবাই যেন ভালোভাবে কাটাতে পারেন সেজন্যই এমন উদ্যোগ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com