রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

বীর মুক্তিযোদ্ধাদের সাথে কেউ ধৃষ্টতা দেখালে তা বরদাস্ত করা হবেনা- নবাগত জেলা প্রশাসক গালিভ

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৩০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধাদের সাথে কেউ ধৃষ্টতা দেখালে তা বরদাস্ত করা হবেনা। কারণ বীর মুক্তিযোদ্ধাগন কঠিন যুদ্ধের মাধ্যমে আমাদের লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন। দিয়েছেন স্বাধীনতার স্বাদ। একটি মানচিত্র অংকন করে দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ। বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন, নবাগত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য জেলা প্রশাসকের দরজা ২৪ ঘন্টা ৭ দিন খোলা। জেলার বীর মুক্তিযোদ্ধাগণ যখন যে দাবি নিয়ে আসবেন, তা মনোযোগ সহকারে শুনে তা বাস্তবায়নের জন্য যা যা করার তা করা হবে।

জেলা প্রশাসক একেএম গালিভ খান নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য দাবি করে বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার বড় বড় ভাই এবং পিতা রাজাকার দ্বারা নির্যাতিত হয়েছেন। রাজাকাররা তাদের বাড়ি আগুন জ্বালিয়ে পুঁড়িয়ে দেয়। তাই তিনি মুক্তিযোদ্ধাদের কেউ অপমান করলে তা বরদাস্ত করবেন না বলে জানান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিয়েছেন, সে সম্মান অক্ষুন্ন রাখতে তিনি কাজ করে যাবেন। জেলার বীর মুক্তিযোদ্ধাদের যে সকল দাবি উত্থাপিত হয়েছে তা অতিসত্বর বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের শুধু মুক্তিযোদ্ধা বলা অপরাধ, সরকার গেজেট করে মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে বীর মুক্তিযোদ্ধা লিখতে ও বলতে হবে তা নির্ধারন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com