রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মালিকবিহীন ইয়াবা ও হেরোইন উদ্ধার করেছে বিজিবি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ৪৩৩ বার পঠিত

ফয়সাল আজম অপু :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে মালিকবিহীন ইয়াবা ও হেরোইন আটক করেছে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। মঙ্গলবার (৪ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে সোনামসজিদ সীমান্তে ১৯৭ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইন আটক করে। রহনপুর ব্যাটালিয়ন এক প্রেসনোটে জানান, সোনামসজিদ বিওপি’র সুবেদার মো মোফাজ্জেল হোসেন এর নেতৃত্বে সীমান্ত পিলার ১৮৫ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থান হতে মালিকবিহীন ১৯৭ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সিজারমূল্য ১ লক্ষ ৫৯ হাজার ১শত টাকা মাত্র। আটককৃত ইয়াবা ও হেরোইনের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত রাখার ব্যাপারে তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com