মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

সারাদেশে করোনা সংক্রমণ এখন নিম্নমুখী,টানা ১৬ দিন মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ১৯

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২৬৪ বার পঠিত
সারাদেশে করোনা সংক্রমণ এখন নিম্নমুখী,টানা ১৬ দিন মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ১৯
ফাইল ফটো

অনলাইন নিউজ : সারাদেশে করোনা সংক্রমণ এখন নিম্নমুখী। এ অবস্থার মধ্যে টানা ১৬ দিনের মতো বাংলাদেশ করোনাভাইরাসে মৃত্যুশূন্য থাকল। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এটাই মৃত্যুশূন্য থাকার সর্বোচ্চ রেকর্ড। গত একদিনে করোনায় কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৯ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৫৫ শতাংশ।

শুক্রবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় শনাক্ত হন ১৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৭৬৬ জন, যাতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

করোনায় এ পর্যন্ত মৃত পুরুষের সংখ্যা ১৮ হাজার ৫৯৪ ও নারীর সংখ্যা ১০ হাজার ৫৩৩ জন।

এছাড়া এক থেকে ১০ বছর বয়সী মারা গেছে ৮৮ জন, ১১ থেকে ২০ বছর বয়সী মারা গেছে ১৯৮ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৬৮৯ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ হাজার ৭১৭ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ হাজার ৪২৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৬ হাজার ৭৮৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৯ হাজার ৫ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৫ হাজার ১০৪ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১ হাজার ৭০৭ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী ৩৭১ জন ও শতবর্ষী ৩৭ জনের মৃত্যু হয়েছে করোনায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৮ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯৭ হাজার ৪৬ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com