শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

অভিনেত্রী শর্মিলী আহমেদ না ফেরার দেশে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩৭৮ বার পঠিত
অভিনেত্রী শর্মিলী আহমেদ না ফেরার দেশে
ফাইল ফটো
বিনোদন নিউজ : অভিনেত্রী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি সর্বশেষ কেমো দেওয়া হয়।
শর্মিলী আহমেদের ১৯৪৭ সালের ৮ মে মুর্শিদাবাদের বেলুর চাক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা পাস করেন। অভিনয়কে পেশা হিসেবে শুরু করেন ১৯৬৪ সালে। তারও আগে ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক ‘দম্পতি’তে কাজ করেছেন।
১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত ‘আগুন’ নাটকে প্রথমবারের মতো মায়ের ভূমিকা পালন করেছিলেন। মূলত এরপর থেকে নাটক ও সিনেমায় শর্মিলী আহমেদ হয়ে ওঠেন তারকাদের অলিখিত মা। শর্মিলী আহমদের তানিমা নামের একজন মেয়ে আছেন। তার ছোট বোন ওয়াহিদা মল্লিক জলিও থিয়েটার-টেলিভিশনে নিয়মিত অভিনয় করেন।
১৯৬৪ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সবার মন জয় করেছেন সাবলীল অভিনয় দিয়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com