শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

আফগানিস্তানে আবারও মসজিদে হামলা, নিহত ৩২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৩৬১ বার পঠিত

আন্তর্জাতিক নিউজ :আফগানিস্তানে আবারও মসজিদে বোমা হামলা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে শিয়া মুসলিমদের ওই মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় চালানো হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৫ জন। প্রদেশটির গণস্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

কান্দাহারের বিবি ফাতিমা মসজিদটিতে শিয়া মুসলিমরা নামাজ পড়েন। কান্দাহারে এটাই শিয়াদের সবচেয়ে বড় মসজিদ। হাসপাতাল সূত্র জানিয়েছে, তারা আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারি সায়িদ খোস্তি টুইটারে লিখেছেন, ‘আমরা শুনে স্তম্ভিত যে, কান্দাহার শহরে শিয়া ভাইদের একটি মসজিদে বিস্ফোরণ হয়েছে; এতে আমাদের বেশ কয়েকজন স্বদেশবাসী শহীদ ও আহত হয়েছেন।’

এর আগে কুন্দুজ শহরে মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছেন অনেকে। ওই হামলার দায় স্বীকার করেছিল আফগানিস্তানে আইএসের (ইসলামিক স্ট্যাট) এর শাখা আইএসকেপি।

আইএসকেপি শিয়া মুসলিমদের উপর এর আগেও অনেক হামলা চালিয়েছে। আফগানিস্তানে তালেবানের সঙ্গেও তাদের কঠোর বিরোধ রয়েছে। বর্তমানে আফগানিস্তানে নিরাপত্তার ক্ষেত্রে তালেবানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এ আইএসই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com