শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

ইতালি থেকে ভারতে আসা এক ফ্লাইটের ২৮৫ যাত্রীর ১৭৩ জনই করোনা আক্রান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৫২৮ বার পঠিত
ইতালি থেকে ভারতে আসা এক ফ্লাইটের ২৮৫ যাত্রীর ১৭৩ জনই করোনা আক্রান্ত
ফাইল ফটো

দ্বিতীয়বারের মতো ইতালি থেকে ভারতে আসা একটি ফ্লাইটের বেশির ভাগ যাত্রীর করোনা শনাক্ত হয়েছে।বিবিসি জানান, শুক্রবার ইতালির রোম থেকে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে আসা একটি ফ্লাইটের ২৮৫ জন যাত্রীর মধ্যে ১৭৩ জনের করোনা শনাক্ত হয়।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রোম থেকে আসা ফ্লাইটে করোনায় আক্রান্ত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়েরেন্টাইনের জন্য নিজ জেলায় পাঠানো হয়েছে।এর আগে গত বুধবার ইতালির মিলান থেকে অমৃতসরে আসা একটি ফ্লাইটের ১৬০ জন যাত্রীর মধ্যে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। আক্রান্ত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই দিন।

এ দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত ওই রোগীদের মধ্যে ১৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ফাঁকি দিয়ে পালিয়েছে।গত বৃহস্পতিবার ইতালিতে করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। ওই দিন দেশটিতে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষের নতুন করে করোনা শনাক্ত হয়।

অন্য দিকে শুক্রবার ভারতে এক লাখের বেশি করোনা শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, ওমিক্রনের কারণে দেশটিতে গত এক সপ্তাহে শনাক্ত অনেকটা বেড়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকার শুক্রবার জারি করা নতুন এক আদেশে বলেছে, বিদেশ থেকে ভারতে আসা সব যাত্রীকে এবার থেকে বাধ্যতামূলক সাত দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com