শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সেলফি তুলতে গিয়ে নৌকাডুবি, ৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৫৫০ বার পঠিত
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সেলফি তুলতে গিয়ে নৌকাডুবি, ৭ জনের মৃত্যু
ফটো: সংগৃহীত

আন্তর্জাতিক নিউজ : ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি নৌকাডুবিতে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার পর্যটকেরা সেলফি তুলতে গেলে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি ডুবে যায়।
সেন্ট্রাল জাভা পুলিশ প্রধান আহমাদ লুতফি জানান, শনিবার নৌকাটির ২০ আরোহীর সবাই গ্রুপ ছবি তুলতে হঠাৎ করে এক পাশে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘এই দুর্ঘটনার কারণ অতিরিক্ত যাত্রী বোঝাই। ২০ জন মানুষ নৌকার ডান পাশে চলে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।’

পুলিশ জানিয়েছে, শনিবারের ওই নৌকাডুবির ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার হয়েছে সাত জনের। এখনো নিখোঁজ রয়েছে দু’জন। সেখানে নৌকাভ্রমণ ব্যবস্থাপনার কোনো গলদ ছিল কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

আহমাদ লুতফি জানিয়েছেন, নৌকাটি চালাচ্ছিল ১৩ বছরের একটি কিশোর।

প্রসঙ্গত, ১৭ হাজার দ্বীপবেষ্টিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। এপ্রিলে পশ্চিম জাভায় দুই নৌকার সংঘর্ষের পর ১৭ জেলেকে উদ্ধারে ছুটে যায় জরুরি কর্মীরা। তল্লাশি অভিযান শেষ করার সময়ে তিন জনকে মৃত অবস্থায় উদ্ধার করা যায়। আর তখনও নিখোঁজ ছিলো ১৩ জন।

এছাড়া গত বছরের জানুয়ারিতে প্রতিবেশি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়া অভিবাসীদের একটি নৌকা সুমাত্রা উপকূলে ২০ যাত্রী নিয়ে ডুবে যায়। এই ঘটনায় নিখোঁজ থাকে দশ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com