শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

ওয়াশিংটনেই থাকবেন না ট্রাম্প বাইডেনের অভিষেকের দিনে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৯৫৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক আগামী বুধবার। ওই দিন ওয়াশিংটনেই না থাকার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে: মঙ্গলবারেই অন্য কোথাও চলে যেতে পারেন তিনি।বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন ট্রাম্প। সেদিন ওয়াশিংটনের বাইরে এয়ার ফোর্স ওয়ানের হেডকোয়ার্টার জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে বিদায়ী সংবর্ধনা নিবেন ট্রাম্প।তারপরে তিনি পাম বিচে যাবেন। সেখানে মার-এ-লাগো ক্লাবে প্রেসিডেন্সি পরবর্তী কার্যক্রম শুরু করবেন ট্রাম্প। হোয়াইট হাউজের বেশকিছু কর্মী সেখানে তার জন্য কাজ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে।হোয়াইট হাউজের বেশ কিছু উপদেষ্টা রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি বাইডেনকে হোয়াইট হাউজে একটি সভায় আমন্ত্রণ জানানোর আহ্বান জানিয়েছে। কিন্তু ট্রাম্পের এমন কোনো ইচ্ছা আছে বলে মনে করছে না সেখানকার কর্মকর্তারা।

ট্রাম্প, মার্কিন ইতিহাসের একমাত্র রাষ্ট্রপতি যিনি দুবার অভিশংসন পেয়েছেন। তিনি ক্ষমতা থেকে যাওয়ার আগে আরও কিছু ক্ষমা জারি করার পরিকল্পনা করছেন। সূত্রগুলো বলছে, তিনি নিজেকে ক্ষমা করার অভূতপূর্ব বিকল্প বিবেচনা করছেন।

আগামী ২০ জানুয়ারি দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তার অভিষেকে অভ্যর্থনা জানাবেন বলে জানিয়েছেন বাইডেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com