বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

কক্সবাজারের বিশিষ্ট পরিবহন শ্রমিক নেতা বাদশার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন নিউজের তীব্র প্রতিবাদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৯২৯ বার পঠিত
ফয়সাল আজম অপু : কক্সবাজারের উখিয়ার পরিবহণ শ্রমিক নেতা নুর মোহাম্মদ বাদশা এক বিবৃতিতে বলেছেন গত ১৮ নভেম্বর স্থানীয় সংবাদ মাধ্যম ও অনলাইনে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য সৃজিত সংবাদ প্রকাশ ও প্রচার হয়। এনিয়ে আমি ২০ নভেম্বর উখিয়ায় সাংবাদিক সম্মেলন করি এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করি। যারা আমার বিরুদ্ধে নিউজ করেছে, তারাও হামলার অভিযোগ এনে পাল্টা অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে উখিয়া জ্বীপ, মাইক্রোবাস, মিনিবাস, চালক শ্রমিক সমবায় সমিতির সভাপতি অধ্যাপক নুরুল আমিন শিকদার ভুট্রোর মধ্যস্থতায় ২২ নভেম্বর উখিয়া অনলাইন প্রেসক্লাবের শহীদুল ইসলাম এবং আমার শ্রমিক সংগঠনের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দু’পক্ষের মধ্যে উখিয়া থানায় দায়ের করা লিখিত অভিযোগ প্রত্যাহার করে ভুল বুঝাবুঝির অবসান হয়। এতে উখিয়া অনলাইন প্রেসক্লাব এবং উখিয়া সী-লাইন ও কক্স-লাইন কর্তৃপক্ষের মধ্যে কোন প্রকার আক্রোশ, বিদ্ধেষ, প্রতিহিংসা রইলোনা বা থাকলোনা বলে আপোষ নামা সম্পাদন করা হয়। কিন্তু এ ঘটনা কে পাশ কাটিয়ে কতিপয় সংবাদকর্মী স্থানীয় কয়েকটি প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যমে মিথ্যাচার করেছে, যা মিথ্যাা, বানোয়াট ও ভিত্তিহীন অনভিপ্রেত এবং বিভ্রান্তিকর। এটি একটি স্বাধীনতা বিরোধী চক্র আমার উত্থানে ঈর্ষার্মবিত হয়ে নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে। যা আমার জন্য চরম মানহানিকর। আমি উক্ত সংবাদের জোর প্রতিবাদ ও কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে উখিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ কামনা করছি। নিবেদকঃ নুর মোহাম্মদ বাদশা, সভাপতি, উখিয়া সী-লাইন ও কক্স-লাইন পরিবহণ সংস্থা, উখিয়া, কক্সবাজার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com